Skip to main content

Posts

Showing posts from January, 2019

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে"রক্তঝরা একাত্তর"

একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস "রক্তঝরা'৭১"। অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কলম সৈনিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ খলিলুর রহমান এর প্রথম উপন্যাস রক্তঝরা'৭১। তিনি একজন গ্রাম্য কবি। ছোট বেলা থেকেই কবিতা লেখার শখ। বেশ কটি মঞ্চ নাটক লিখেছেন ও অভিনয় করে উপস্হিত দর্শক শ্রোতাদেরকে মাতিয়েছেন। রক্তঝরা'৭১ ও ছিলো একটি মঞ্চ নাটক। সেটিকে দীর্ঘ চেষ্টার ফলে উপন্যাসে রূপ দিয়ে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার এ বইটির অনেক অনেক সফলতা কামনা করছি। ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু কথা

কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু কথা  বাংলাদেশের জাতীয় কবি  কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতী...

বন্দে আলী মিয়ার কবিতা

বন্দে আলী মিয়ার কবিতা আমাদের গ্রাম আমাদের গ্রাম - বন্দে আলী মিয়া আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷ পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, এক সাথে খেলি আর পাঠশালে যাই৷ আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ৷ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি৷ আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন, মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন৷ সকালে সোনার রবি পুব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে৷ বন্দে আলী মিয়া জন্মঃ ১৫ ডিসেম্বর ১৯০৬ মৃত্যুঃ ১৭ জুন ১৯৭৯ বন্দে আলী মিয়া জন্মঃ ১৫ ডিসেম্বর ১৯০৬ মৃত্যুঃ ১৭ জুন ১৯৭৯ ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন
রুদ্র গোস্বামীরবাণী আলোর দিকে যেতে যেতে কখন যেন হারিয়ে ফেলেছি আমাদের নিজস্ব সকাল গুলো; অথচ কোনোদিন আমাদের একটা আকাশ বানাবার কথা ছিল। ___ রুদ্র গোস্বামী

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

প্রাণ --- -রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই । এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই । ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত , বিরহ মিলন কত হাসি – অশ্রু – ময় , মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত যদি গো রচিতে পারি অমর – আলয় । তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই ,তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সংগীতের কুসুম ফুটাই । হাসিমুখে নিয়ো ফুল , তার পরে হায় ফেলে দিয়ো ফুল , যদি সে ফুল শুকায় । ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন

বাংলা কবিতা

                                  বাংলা কবিতা  কাজলা দিদি - -------------যত ীন্দ্রমোহন বাগচী বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে লেবুর তলে, থোকায় থোকায় জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো; দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো? আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো? বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে! দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে? আমিও নাই---দিদিও নাই---কেমন মজা হবে! ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল, মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল | ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ | বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছ...

বিখ্যাত ব্যক্তিদের বাণী

হুমায়ুন আজাদের বাণী  আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে, একফোঁটা সৌন্দর্যের জন্যে। -- হুমায়ুন আজাদ

An English Poem by Raymond Carver

An English poem Happiness by Raymond Carver So early it's still almost dark out. I'm near the window with coffee, and the usual early morning stuff that passes for thought. When I see the boy and his friend walking up the road to deliver the newspaper. They wear caps and sweaters, and one boy has a bag over his shoulder. They are so happy they aren't saying anything, these boys. I think if they could, they would take each other's arm. It's early in the morning, and they are doing this thing together. They come on, slowly. The sky is taking on light, though the moon still hangs pale over the water. Such beauty that for a minute death and ambition, even love, doesn't enter into this. Happiness. It comes on unexpectedly. And goes beyond, really, any early morning talk about it

কলম সৈনিক সাহিত্য পরিষদ

সম্মানিত লেখক/লেখিকা ও কাব্যপ্রেমী বন্ধুগণ, আপনাদের সবাইকে কলম সৈনিক সাহিত্য পরিষদে স্বাগতম। ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারী থেকে "কলম সৈনিক সাহিত্য পরিষদ- কসৈসাপ " এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। সেক্ষেত্রে এটি একটি নবীন গ্রুপ। গ্রুপের সদস্য বৃদ্ধিতে ও নিয়ম শৃংখলা রক্ষার্থে আপনাদের সাহায্য একান্ত কাম্য। ✒✒✒ আপনাদের ভালোবাসা- দোয়া ও সহযোগিতা নিয়ে আমাদের সাহিত্য বিষয়ক গ্রুপটি তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ভালোবাসার মাধ্যমেই সৃষ্টিশীল যুগোপযোগী লেখায় সমৃদ্ধ হবে "কলম সৈনিক সাহিত্য পরিষদ" যদিও সাহিত্যচর্চাকে নির্দিষ্ট কোন গণ্ডিতে আবদ্ধ করা যায় না। তবুও কিছু বিষয় আছে যা উপেক্ষা করা সমীচীন নয়। সে প্রেক্ষিতে গ্রুপে লেখা প্রদানের কিছু নিয়ম যা সবার জানা জরুরী, তাই নিয়ম গুলো প্রকাশ করা হলো। ✒✒✒ কলম সৈনিক সাহিত্য পরিষদ এর নিয়মাবলীঃ ✒✒✒ ১) গ্রুপের সকল সদস্যগণ তার স্ব-রচিত কবিতা, অণু কবিতা, গল্প, অণুগল্প, প্রবন্ধ পোস্ট করতে পারবেন। ২) সাহিত্য চর্চার ক্ষেত্রে শুধু বাংলা একাডেমির বানান রীতি গ্রহণ করা হবে। যৌক্তিক ভুল বানানে সংশোধন করা হবে,এতে কেউ অসাদাচ...