একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস "রক্তঝরা'৭১"। অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কলম সৈনিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ খলিলুর রহমান এর প্রথম উপন্যাস রক্তঝরা'৭১। তিনি একজন গ্রাম্য কবি। ছোট বেলা থেকেই কবিতা লেখার শখ। বেশ কটি মঞ্চ নাটক লিখেছেন ও অভিনয় করে উপস্হিত দর্শক শ্রোতাদেরকে মাতিয়েছেন। রক্তঝরা'৭১ ও ছিলো একটি মঞ্চ নাটক। সেটিকে দীর্ঘ চেষ্টার ফলে উপন্যাসে রূপ দিয়ে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার এ বইটির অনেক অনেক সফলতা কামনা করছি।

Comments
Post a Comment