Skip to main content

Posts

Showing posts from April, 2019

কলম সৈনিক

সাপ্তাহিক প্রতিযোগীতা  ( সেরা কলম সৈনিক ) কলম সৈনিক সাহিত্য পরিষদ  কালবৈশাখী   অমর_ধাড়া   ( # শ্যামনগর   ) বৈশাখ মাসে আকাশটাতে মেঘের সামিয়ানা   মিলবে এবার মেঘবালিকা,   করিস নারে মানা ।   গুড় গুড় গুড় গুড় ডোমরু বাজে শঙ্খ নিনাদ বেগে   মেঘমল্লার তান ধরেছে   গেছেই বুঝি রেগে ।   কালো মেঘের ঘনঘটায় কমলো দিনে আলো   বিদ্যুতের ওই রশ্মি হেসে   হঠাৎ জ্বালায় আলো ।   ঝড়ের দাপট, ভাঙলো দেয়াল, খড়ের চালা ঘর   সুখি, দুখি ঝড়ের কাছে   নেই যে আপন পর ।   আশায় থাকে দেশের মানুষ ঘুমায় যখন রাতে   তীব্র দহন কমতে থাকে   ক্ষণেক বৃষ্টিপাতে ।   কাঠ ফাটা ওই মাঠের মাটির আরাম প্রথম জলে   সৃষ্টি সুখে নতুন চারা   ভরবে ফুলে ফলে ॥  

কলম সৈনিক

🖊️ কলম সৈনিক সাহিত্য পরিষদ এর ১১ এপ্রিল এর সেরা কলম সৈনিক-১ নির্বাচিত কবি ও কবিতা নিম্নরূপ... 🖋️ 🖋️ 🖋️ ঝড়ের হাওয়া সাঈদুর রহমান লিটন *************** ************** ঝরঝর ঝরছে বৃষ্টির পানি পড়ছে, করকর করছে বাড়ি সহ নড়ছে। শনশন বইছে গাছ হেলে রইছে পরপর পড়ছে ঝর-ঝঞ্জা সইছে। টপটপ পড়ছে ছাতা বেশ উড়ছে তরতর বাতাসে গাছপালা ঘুরছে। ঝপঝপ পড়ছে আমগুলো দুলছে টুকটুক খুঁটছে শিশুর কপাল খুলছে। ঘরঘর চারদিক বাড়িঘর পড়ছে ধরধর লোকজন পড়িমরি ধরছে। ফরফর জলডেউ লোকালয় ঢুকছে ভয়ভয় প্রাণিকুল কেঁপেকেঁপে ভুগছে। দুলদুল নৌকা, নদীর জলে ডুবছে, তরতর করে মাঝি জল খায় খুব'যে। নিকনিক জল-মেঘ সুঁচ হয়ে ফুঁটছে, গোল গোল ঝড়টা চারদিক ঘুঁটছে। গড়গড় গড়ছে চোখের গরম জল, মরমর মরছে, মরার পড়ছে ঢল। ঝড় ঝড় ঝড়ের তোড়ে হচ্ছে সর্বনাশ, পরপর পড়ছে সব মানুষের দির্ঘশ্বাস। 🖋️ 🖋️ 🖋️ কলম সৈনিক সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ফুলেল শুভেচ্ছা। শুভেচ্ছান্তে-- মোঃ খলিলুর রহমান সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা কলম সৈনিক সাহিত্য পরিষদ ফেসবুকে যুক্ত হতে ক্লিক করুন এখানে edited by সৈয়দ মোহাম্মদ সজীব