Skip to main content

কলম সৈনিক

সাপ্তাহিক প্রতিযোগীতা

 ( সেরা কলম সৈনিক )

কলম সৈনিক সাহিত্য পরিষদ 


কালবৈশাখী 
অমর_ধাড়া (#শ্যামনগর )


বৈশাখ মাসে আকাশটাতে মেঘের সামিয়ানা 
মিলবে এবার মেঘবালিকা, 
করিস নারে মানা । 

গুড় গুড় গুড় গুড় ডোমরু বাজে শঙ্খ নিনাদ বেগে 
মেঘমল্লার তান ধরেছে 
গেছেই বুঝি রেগে । 

কালো মেঘের ঘনঘটায় কমলো দিনে আলো 
বিদ্যুতের ওই রশ্মি হেসে 
হঠাৎ জ্বালায় আলো । 

ঝড়ের দাপট, ভাঙলো দেয়াল, খড়ের চালা ঘর 
সুখি, দুখি ঝড়ের কাছে 
নেই যে আপন পর । 

আশায় থাকে দেশের মানুষ ঘুমায় যখন রাতে 
তীব্র দহন কমতে থাকে 
ক্ষণেক বৃষ্টিপাতে । 

কাঠ ফাটা ওই মাঠের মাটির আরাম প্রথম জলে 
সৃষ্টি সুখে নতুন চারা 
ভরবে ফুলে ফলে ॥ 

Comments