Skip to main content

কলম সৈনিক সাহিত্য পরিষদ



সম্মানিত লেখক/লেখিকা ও কাব্যপ্রেমী বন্ধুগণ,
আপনাদের সবাইকে কলম সৈনিক সাহিত্য পরিষদে স্বাগতম।
২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারী থেকে "কলম সৈনিক সাহিত্য পরিষদ- কসৈসাপ " এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। সেক্ষেত্রে এটি একটি নবীন গ্রুপ। গ্রুপের সদস্য বৃদ্ধিতে ও নিয়ম শৃংখলা রক্ষার্থে আপনাদের সাহায্য একান্ত কাম্য।

✒✒✒

আপনাদের ভালোবাসা- দোয়া ও সহযোগিতা নিয়ে আমাদের সাহিত্য বিষয়ক গ্রুপটি তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ভালোবাসার মাধ্যমেই সৃষ্টিশীল যুগোপযোগী লেখায় সমৃদ্ধ হবে "কলম সৈনিক সাহিত্য পরিষদ"

যদিও সাহিত্যচর্চাকে নির্দিষ্ট কোন গণ্ডিতে আবদ্ধ করা যায় না। তবুও কিছু বিষয় আছে যা উপেক্ষা করা সমীচীন নয়। সে প্রেক্ষিতে গ্রুপে লেখা প্রদানের কিছু নিয়ম যা সবার জানা জরুরী, তাই নিয়ম গুলো প্রকাশ করা হলো।

✒✒✒

কলম সৈনিক সাহিত্য পরিষদ এর নিয়মাবলীঃ

✒✒✒

১) গ্রুপের সকল সদস্যগণ তার স্ব-রচিত কবিতা, অণু কবিতা, গল্প, অণুগল্প, প্রবন্ধ পোস্ট করতে পারবেন।

২) সাহিত্য চর্চার ক্ষেত্রে শুধু বাংলা একাডেমির বানান রীতি গ্রহণ করা হবে। যৌক্তিক ভুল বানানে সংশোধন করা হবে,এতে কেউ অসাদাচরণ করতে পারবেনা।

৩) প্রতিদিন একজন লেখকের (১) একটি লেখার বেশি গ্রহণ করা হবেনা,
রাত (১১:০০)এগারোটার পরে কোন পোস্ট গ্রহণ করা হবেনা,
পর দিন সকালে গ্রহণ করা হবে।

৪) এই গ্রুপে কবিতা বা গল্পের সাথে চিত্র / ছবি সংযুক্ত করা যাবে না, যদি কোন সদস্য ছবি সহ কোন পোস্ট দেন তাহলে তা বিনা জবাবদিহিতায় বর্জন করা হবে।

৫) লেখার সাথে অবশ্যই লেখার শিরোনাম, লেখকের নাম উল্লেখ করতে হবে।
এবং ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ দিতে হবে।

৬) রাজনৈতিক, ধর্মীয় উষ্কানীমূলক, এবং কোনো ব্যক্তি/ সংগঠনের মর্যাদা হানিকারক অথবা অশ্লীল বা যৌন আবেদন মূলক লেখা, বাজে সংকেতায়িত বা ইঙ্গিত করা পোস্ট দিলে তা গ্রহণ করা হবে না।

৭) কোন প্রকার বিজ্ঞাপন, কপিকৃত লিঙ্ক গ্রহণ যোগ্য নয়,
কমেন্টসে অন্য কোন গ্রুপের বিজ্ঞাপন/আহ্বান করলে বিনা নোটিশে ব্যান করা হবে।

৮) কোন প্রকার ভিডিও, গ্রহণযোগ্য নয়। সাহিত্য বহির্ভূত প্রচারণা ও লেখা সম্পূর্ণ নিষিদ্ধ।

৯) পোস্টকারীর লেখাটি অবশ্যই স্ব-রচিত হতে হবে। অন্য কারো লেখা কপি করে পোস্ট দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন সদস্য অন্য কারো লেখাতে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন, যদি তা প্রমাণিত হয় তবে অপরাধী ব্যক্তিকে কারণ দর্শানো ছাড়া গ্রুপের সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে।

১০) "কলম সৈনিক সাহিত্য পরিষদ" একটি শৃঙ্খলাবদ্ধ পরিবার। এই পরিবাররে সবাই আমরা একসাথে ভ্রাতৃত্ব বন্ধনে থাকবো।

১১) দায়সারা ভাবে পোষ্ট করে চলে গেলে হবেনা, অন্য কাব্যপ্রেমীর কবিতা পড়ে সেখানে কবিতার সারমর্ম অনুযায়ী মন্তব্য করতে হবে। এতে একদিকে যেমন নিজের জ্ঞানের পরিধি বিস্তার পাবে অন্যদিকে গ্রুপের ভারসাম্য ও যথাযথ রক্ষা পাবে আর সাহিত্য প্রেমীরাও উৎসাহিত হবেন এরূপ মন্তব্য পেলে।

১২) যদি কখনো গ্রুপের পক্ষ থেকে বই/ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গল্প/কবিতা/ছড়া বিশেষ পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

১৩) প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কবিদের মধ্য থেকে
দৈনিক ও মাসিক সেরা কবি নির্বাচন করা হয়।
এছাড়াও পাঠক ও কমেন্ট প্রদানকারীদের মধ্য থেকে দৈনিক ও মাসিক সেরা পাঠক ও মন্তব্য প্রদানকারী নির্বাচন করা হয়।

১৪) নির্বাচিত সেরা কবি,পাঠক,মন্তব্যকারী কে ফেইসবুক সনদ প্রদান করা হয়।

✒✒✒

আশাকরি "কলম সৈনিক সাহিত্য পরিষদ” এর সকল সম্মানিত সাহিত্যপ্রেমী বন্ধুগণ, উপরোক্ত নিয়মাবলী বাস্তবায়নের ব্যাপারে সচেষ্ট থাকবেন। "কলম সৈনিক সাহিত্য পরিষদ” এর পাশে থেকে সাহিত্যেচর্চার মাধ্যমে মানবতা ও মানব রুচিবোধ উন্নয়নে " কলম সৈনিক সাহিত্য পরিষদ কে " কাব্যপ্রমীদের চারণভূমিতে পরিণত করতে অগ্রণী ভূমিকা রাখবেন ।

✒✒✒✒✒✒

ধন্যবাদান্তেঃ

কলম সৈনিক সাহিত্য পরিষদ(কসৈসাপ)
কর্তৃপক্ষ

কলম সৈনিক সাহিত্য পরিষদের কমিটি:

📚উপদেষ্টাঃ📚

✒ এবি,এম সোহেল রশিদ
(লেখক,কবি,নাট্যকার ও অভিনয় শিল্পী)

✒ ইজাজ আহমেদ মিলন (কবি,লেখক,সাংবাদিক,গীতিকার ও উপস্হাপক)

✒ আবু রায়হান মিসবাহ (কবি,সাংবাদিক)

✒ প্রমীর দাস (আধুনিকতার কবি)

📕পরিচালনা পরিষদ📕

১)একে আজাদ (সভাপতি)

২)আবু সাইম মোল্লা(সিনিঃ সহঃ সভাপতি)

৩) ইমতিয়াজ সোহাগ(সহঃ সভাপতি-১)

৪)রূপকথা (সহঃ সভাপতি-২)

৫) খলিলুর রহমান ( সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা )

৬)ইব্রাহীম খলিল (যুগ্ম সাধারণ সম্পাদক)

৭)এসএম ইমাদুল হক শামীম(সাংগঠনিক সম্পাদক)

৮) আল আমিন (দপ্তর সম্পাদক)

৯)নুসরাত জাহান নদী (মহিলা বিষয়ক সম্পাদিকা)

১০)লাইজু খাঁন (সাহিত্য বিষয়ক সম্পাদিকা)

১১)এনামুল হক সর্দার(প্রকাশনা ও গবেষনা সম্পাদক)

১২) বি এম আশিক (প্রচার সম্পাদক)

১৩) সৈয়দ মোহাম্মদ সজীব (কার্যকরী সদস্য)

১৪) রুশো আরভি নয়ন (কার্যকরী সদস্য)

১৫) মাহী সরকার (কার্যকরী সদস্য)

১৬) মোঃ ফয়সাল আহম্মদ(কার্যকরী সদস্য)
ফেসবুক :কলম সৈনিক সাহিত্য পরিষদ

Comments

Post a Comment